৬ মণের 'ব্ল্যাক ডায়মন্ড'এর দাম হাঁকাচ্ছেন দেড় লাখ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
৬ মণের 'ব্ল্যাক ডায়মন্ড'এর দাম হাঁকাচ্ছেন দেড় লাখ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

৬ মণের ‘ব্ল্যাক ডায়মন্ড’এর দাম হাঁকাচ্ছেন দেড় লাখ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
কোরবানির জন‍্য প্রস্তুত ব্ল্যাক ডায়মন্ড'

 

 

৬ মণের ‘ব্ল্যাক ডায়মন্ড’এর দাম হাঁকাচ্ছেন দেড় লাখ

 

 

 

কুড়িগ্রাম পৌর এলাকার হরিকেশ কানিপাড়া গ্রামের খামারী মোকলেছুর রহমান। প্রায় আড়াই বছর ধরে তার বসতবাড়িতে সন্তানের মতো লালনপালন করে বড় করেছেন শাহীওয়াল জাতের একটি ষাড় গরু। তার আদরের শাহীওয়াল এই ষাঁড় গরুটির তিনি নাম রেখেছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’। এই ষাড় গরুটি বিক্রির জন্য ক্রেতা খুঁজছেন তিনি।

 

 

গরুটির বর্তমান ওজন ৬ মণ। আদরের ‘ব্ল্যাক ডায়মন্ড’ এর দাম ১ লাখ ৬০ হাজার টাকা হাঁকিয়েছেন খামারী মোকলেছুর। ঈদুল আজহার বাকি আর মাত্র ২ দিন। চাহিদা মোতাবেক ক্রেতা মিললে ‘ব্ল্যাক ডায়মন্ড’কে বিক্রি করতে চান তিনি।

পড়ুন>>ভূরুঙ্গামারীর কোরবানির পশুর হাটে পশুর সুস্থতা নিশ্চিতে তৎপর ভেটেরিনারি মেডিকেল টিম

 

 

খামারী মোকলেছুর রহমান-ববিতা আক্তার দম্পতি শাহীওয়াল জাতের এই গরুটি লালনপালন করেছেন শুরু থেকে। টিনশেডের মেঝেপাকা ঘরে রাখা হয় গরুটি। কুচকুচে কালো রঙের বিশাল দেহের এই শাহীওয়াল জাতের গরুটি দিনে প্রায় তিন শত টাকার খাবার খায়। প্রতিদিন গোসল করানো হয় গরুটিকে। পরিবারের সদস্যরা সারাক্ষণ গোয়ালঘরে পড়ে থাকেন যেন গরুটির দেখভাল ঠিকমতো হয়।

 

 

খামারী মোকলেছুর রহমান বলেন, এটি শাহীওয়াল জাতের একটি গরু। গায়ের রং কুচকুচে কালো হওয়ায় নাম রেখেছি ‘ব্ল্যাক ডায়মন্ড’। গরুটি আমাদের পরিবারের সবার অত্যন্ত আদরের। গরুটির দাম হাঁকিয়েছি ১ লাখ ৬০ হাজার টাকা। ক্রেতা ১ লাখ ২৫ হাজার টাকা বলেছে। আর হাজার দশেক টাকা যোগ করে কেউ কিনতে চাইলে ‘ব্ল্যাক ডায়মন্ড’কে বিক্রি করবো।

 

 

খামারীর স্ত্রী ববিতা আক্তার বলেন, অনেক যত্ন সহকারে সন্তানের মতো ‘ব্ল্যাক ডায়মন্ড’কে লালন পালন করেছি। গরুটি ভিষণ রাগী তাই ধারে কাছে কেউ যেতে পারে না। আমি গলায় হাত বুলিয়ে শান্ত হয়। আদরের গরুটি বিক্রি করতে চাই।

 

 

স্থানীয় বাসিন্দা সাইয়েদ আহমেদ বাবু বলেন, ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামের শাহীওয়াল জাতের গরুটি আমার প্রতিবেশী মোকলেছুর রহমানের। গরুটি অত্যন্ত তরতাজা ও চঞ্চল স্বভাবের এবং অনেক শক্তিশালী। ৪-৫ মিলেও অনেক সময় আটকানো যায় না। গরুটি বিক্রির ডাক তুলেছে খামারী মোকলেছুর। গরুটি ক্রেতা কিনে লাভবান হবে বলে আমি মনে করি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!