ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ

বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে উড়ালো ভারতীয় ৫টি ড্রোন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে উড়ালো ভারতীয় ড্রোন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে উড়ালো ভারতীয় ৫টি ড্রোন

বাংলাদেশের আকাশের এক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে অবৈধভাবে ভারতীয় ৫টি ড্রোন উড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮ থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তের গ্রামের ওপরে ভারতীয় কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এ ড্রোনগুলো উড়ানো হয়েছে।

এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া।

ফিরোজ মিয়া বলেন, গত ২৭ মে বড়াইবাড়ী সীমান্তের ১০৬৭ মেইন পিলার দিয়ে আসামের ১৪ জন ভারতীয় নাগরিককে বিএসএফ কর্তৃক পুশইন করার পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশে নজদারি করছে। রাত সাড়ে ৮টায় বাংলাদেশের বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে ভারতের ৪-৫টি ড্রোন অবৈধভাবে উড়ছিল। এ ছাড়া বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের ওপরও ড্রোনগুলো উড়িয়ে পর্যবেক্ষণ করছে বিএসএফ।

পড়ুন>> কচাকাটা সীমান্তে সারারাত জেগে বিএসএফের পুশইন ঠেকালো বিজিবি-জনতা

তিনি আরও বলেন, ভারতের এমন আচরণকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এর প্রতিকার চাই। কেন বাংলাদেশের ওপর ভারত এরকম বৈরী আচরণ করছে।

সীমান্তের স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া কালবেলাকে বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টায় আমাদের গ্রামসহ বিজিবি ক্যাম্পের ওপর দিয়ে ভারত অন্যায়ভাবে ড্রোন উড়িয়েছে। এতে সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে আংতক সৃষ্টি হয়েছে। ভারতের এসব ড্রোন উড়ানো বন্ধে সরকার যেন পদক্ষেপ নেয়। তা না হলে সীমান্তের বড় দুর্ঘটনা ঘটাতে পারে বিএসএফ।

বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়ার কাছে এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে পুশইন উত্তেজনার মধ্যে রৌমারী সীমান্তের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় ড্রোন উড়িয়ে ওই নাগরিকদের পর্যবেক্ষণ করেছিল। একই দিন রাত ১০টা ৪৩ মিনিটে সাহেবের আলগা বিওপি এলাকায় তিনটি ড্রোন উড়িয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে উড়ালো ভারতীয় ৫টি ড্রোন

আপডেট সময় : ০৩:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫