ভূরুঙ্গামারীতে পরিবেশ দিবস উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পরিবেশ দিবস উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ভূরুঙ্গামারীতে পরিবেশ দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
ভূরুঙ্গামারীতে পরিবেশ দিবস উদযাপন

 

 

ভূরুঙ্গামারীতে পরিবেশ দিবস উদযাপন

 

 

ভূরুঙ্গামারীতে পরিবেশ দিবস উদযাপন।
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসা মাঠে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, খেলাধুলা ও গাছের চারা বিতরণ করা হয়।

 

 

মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় কামাত আঙ্গারীয়া যুব উন্নয়ন সংস্থা এ কর্মসূচীর আয়োজন করে।

পড়ুন>> কুড়িগ্রামে প্রান্তিক শ্রমজীবিদের জীবন মান উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, আরিফুল ইসলাম আরিফ ও তাসলুবা জান্নাত কেয়া প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

আমজাদ হোসেন বলেন, পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। পলিথিন এমন এক জিনিস যা ধ্বংস হয় না। তিনি পলিথিন ব্যবহার বন্ধ করে পরিবেশ বান্ধব পাটের তৈরি পণ্য ব্যবহার ও বৃক্ষ রোপন করার আহ্বান জানান।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!