সংবাদ শিরোনাম :
রৌমারী সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
রৌমারী সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে শফিকুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১০টায় উপজেলার ইজলামারী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভন্দুরচর গ্রামের ফজলে রহিমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার ইজলামরী সীমান্তের কাছে কালো নদীতে মাছ ধরতে লাইট ও টেঁটা নিয়ে যান শফিকুল। এ সময় প্রবল ঝড় ও বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয় ও নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
পড়ুন>>রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে ঘাস কাটতে গিয়ে যুবক আটক
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান কালবেলাকে বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শফিকুলের মৃত্যু হয় বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























