চোখের পানিতে স্বজনদের চির বিদায়: কাউনিয়ায় এসএসসি পরীক্ষার্থীসহ তিন স্বজনের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৭:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ২২২ বার পড়া হয়েছে
চোখের পানিতে স্বজনদের চির বিদায়: কাউনিয়ায় এসএসসি পরীক্ষার্থীসহ তিন স্বজনের দাফন সম্পন্ন
চোখের পানিতে স্বজনদের চির বিদায় জানালো পরিবারের সদস্যরা। স্বজনদের কান্নায় তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠছিল।
কাউনিয়ার মীরবাগ জুম্মার পাড় নামক স্থানে মঙ্গলবার সকালে বাসের ধাক্কায় নিহত এসএসসি পরীক্ষার্থীসহ তিন স্বজনের দাফন কাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় উত্তর মহেশা ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে উত্তর মহেশা পাবলিক কবর স্থানে তাদের দাফন করা হয়েছে। কবর স্থানে পাশাপাশি তিন কবরে তিন স্বজনকে দাফন করা হয়। স্ত্রী রুবিনা, পুত্র রহমত ও ভাতিজি আফসানা বেগম স্নেহা কে কবর দিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়ে আশরাফুল ইসলাম লন্ডী।
পাশে কন্যার জন্য বিলাপ করে এস এস সি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহার বাবা আনারুল ইসলামও। তাদের কান্না শুনে জানাযায় অংশ নেয়া মুসল্লীরা চোখের পানি ধরে রাখতে পারেনি। তাঁরাও নিহতদের জন্য প্রাণ খুলে জান্নাত কামনা করে দোয়া করেন।
পড়ুন>> দু’দিনে ৫ জনের মৃত্যুতে কাউনিয়ায় নিরাপদ সড়ক ও সাতদফা দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী
জানাযায় অংশ নিয়ে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান।
কাউনিয়ার ধর্ম্মেশ্বর মহেশা গ্রামের বাসিন্দা মোঃ আশরাফুল ইসলাম লন্ডী মঙ্গলবার সকালে স্ত্রী রুবিনা,পুত্র রহমত ও ভাতিজি আফসানা বেগম স্নেহাকে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস এস সি’রশেষ পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলেন মোটরসাইকেল যোগে।
এসময় কুড়িগ্রাম রংপুর মহাসড়কের মীরবাগ জুম্মার পাড় নামক স্থানে পৌঁছিলে সামনের একটি কাঁকড়া গাড়ি দেখে ব্রেক করলে একই দিক আসা দ্রুত গামী বাস তাদের ধাক্কা দিলে স্ত্রী রুবিনা, পুত্র রহমত ও ভাতিজি আফসানা বেগম স্নেহা ছিটকে পড়ে ঘটনা স্থলেই প্রাণ হারায়। এতে করে পরিবারের স্বপ্ন নিমিষেই দু:স্বপ্নে পরিনত হয়। সাথে পরিবারে নেমে শোকের ছায়া।

























