ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

অল্প সময়েই ভেঙে পড়েছে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

ছবি নেট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অল্প সময়েই ভেঙে পড়েছে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি

ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শান্তির আশা জাগলেও অল্প সময়েই ভেঙে পড়েছে

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শান্তির আশা জাগলেও তা খুব অল্প সময়েই ভেঙে পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী অভিযোগ করেছেন, পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে ভারতীয় সেনাবাহিনীকে কঠোর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ভারত তা লঙ্ঘন করছে। এক বিবৃতিতে ইসলামাবাদ বলেছে, যুদ্ধবিরতির প্রতি আমাদের শ্রদ্ধা অটুট রয়েছে, কিন্তু ভারতের আগ্রাসন এই শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে।

পড়ুন>> যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত

এরই মধ্যে পাকিস্তান দাবি করেছে, ভারতের তিনটি সামরিক ঘাঁটিতে তারা পাল্টা হামলা চালিয়েছে। অন্যদিকে, ভারত জানায়, পেহেলগাম হামলার প্রতিশোধে তারা সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে পাকিস্তানে হামলা চালিয়েছে। ভারত পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে, যদিও পাকিস্তান তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

জাতিসংঘসহ বাংলাদেশ, কাতার, তুরস্ক, যুক্তরাজ্য ও আরও বহু দেশ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিল। এটি ৩০টিরও বেশি দেশের মধ্যস্থতায় হয়েছিল। তবে সহিংসতার নতুন ঢেউ এই শান্তি প্রচেষ্টাকে বিপর্যস্ত করে তুলছে।

সীমান্তবর্তী গোলাগুলিতে এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এসব ঘটনার জেরে সীমান্ত অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ আতঙ্কে রয়েছে।

যুদ্ধবিরতির এই ভঙ্গুর বাস্তবতা দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে শান্তি প্রতিষ্ঠাকে কঠিন করে তুলেছে। বিশ্লেষকদের মতে, যদি দ্বিপাক্ষিক বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা না হয়, তবে সংঘর্ষের পরিসর আরও বাড়তে পারে। তথ‍্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অল্প সময়েই ভেঙে পড়েছে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি

আপডেট সময় : ০১:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫