রাণীশংকৈলে তড়িতাহিত হয়ে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে তড়িতাহিত হয়ে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

রাণীশংকৈলে তড়িতাহিত হয়ে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
প্রতিকী ছবি

 

 

 

রাণীশংকৈলে তড়িতাহিত হয়ে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত শনিবার ৩ মে নির্মাণাধীন ভবনে পাম্প দিয়ে পানি দেয়ার সময় পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলহাজ্ব নইমুদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাইমুদ্দিন বাচোর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ও ওই এলাকার মৃত এমাজউদ্দীনের ছেলে।

 

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় যে, ঘটনার দিন সকালে নইমুদ্দিন তার বাংলাগড় বাজারের পাশে নির্মাণাধীন বাসায় পাম্প দিয়ে পানি দেয়ার সময় পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 

 

নিহতের ছেলে আব্দুল আওয়াল জানান, সকাল নয়টার সময় বাবা ও আমি একসাথে বাসা থেকে বের হয়ে কাজে যায়। আমি ধানক্ষেতে স্প্রে দিতে যায় আর বাবা আমাদের নতুন বাসার ছাদে পানি দেয়ার জন্য যায়। আমি ক্ষেত থেকে দুপুরে বাসায় এসে দেখি বাবা বাসায় আসেননি।

পড়ুন>>পর্দা নিয়ে কটাক্ষকারী কচাকাটা কলেজের প্রভাষক লাকীর বাড়ি ঘেরাও 

 

পরে বাবাকে খুঁজতে নতুন বাসায় যায় গিয়ে দেখি বাবা পাম্পের তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে সেখানেই মৃত্যু বরণ করেছেন। রাণীশংকৈল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!