ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের কর অঞ্চল দিনাজপুরে ২৭ জন নিয়োগ: আবেদন শুরু ১৫ নভেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল করবে সরকার সততা ও মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন বিশাল এলাকা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বৃটিশ সরকারের কাছে ৬ এমপির চিঠি ইরাকের খোর মোরে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

কারণ দর্শানোর নোটিশ পেলেন কলিজা ছিড়তে চাওয়া বিএনপি’র সেই আহবায়ক

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৭:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। ছবি- নেট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারণ দর্শানোর নোটিশ পেলেন কলিজা ছিড়তে চাওয়া বিএনপি’র সেই আহবায়ক

কারণ দর্শানোর নোটিশ পেলেন রাজারহাট উপজেলা বিএনপি’র সেই আহবায়ক।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ আনিছুর রহমান এর বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখা।

বৃহঃষ্পতিবার ১লা মে দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

নোটিশে বলা হয়,সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আপনি প্রকাশ্যে হুমকি প্রদান, অসংলগ্ন ও উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য প্রদান করছেন এবং একটি রাজনৈতিক দল সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্যও করেছেন। ভিডিওতে ব্যবহৃত ভাষা এবং বক্তব্য সামগ্রিকভাবে দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী।

এ কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হইলো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আনিছুর রহমানের অসঙ্গতিমুলক কথা, হুমকি প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হলে জেলা বিএনপি তার বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ প্রদান করে।

পড়ুন>> ‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো, চেনো বিএনপিক’ -রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান

উপজেলা বিএনপি আহবায়ক মোঃ আনিছুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক রুবেলকে উদ্দেশ্য করে বলতে থাকেন “কলিজা টানি ছিড়ি ফেলবো-একবারে টানি ছিড়ি ফেলবো তোমার,চেনো তুমি-এ চেনো! খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেবা তোমাক, চেনো বিএনপিক।

এ তোমার নামে আমি মামলা দেবো। আমি থানা যায়া ওখানে লিখবো,উয়াক এ্যারেস্ট করি দিয়ো তারপরে আমি আসবো।” রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমানের এসব কথার ৩৮সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই ভিডিও নিয়ে চলে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কারণ দর্শানোর নোটিশ পেলেন কলিজা ছিড়তে চাওয়া বিএনপি’র সেই আহবায়ক

আপডেট সময় : ০৭:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫