ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার: গ্রেপ্তার ৩ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া মাহফিল নাটোরের বড়াইগ্রামে আবারও বাস সংঘর্ষ, নিহত ১ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ঢাবিতে অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক দেশে মোট হামে ১০৪ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

কাউনিয়ায় চাষীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে ফসলের খেতে ‘অতন্দ্র জরিপ’ পদ্ধতি

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৭:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

কাউনিয়ায় চাষীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে ফসলের খেতে 'অতন্দ্র জরিপ' পদ্ধতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় চাষীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে ফসলের খেতে ‘অতন্দ্র জরিপ’ পদ্ধতি

রংপুরের কাউনিয়ায় ধান ফসলের রোগবালাই দমনে চাষীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অতন্দ্র জরিপ’ পদ্ধতি। রোগ বালাই ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় এই ‘অতন্দ্র জরিপ’ পদ্ধতি প্রয়োগ করে সুফল পাচ্ছে চাষীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে ‘অতন্দ্র জরিপ’ পদ্ধতির মাধ্যমে ফসলের নির্বাচিত খেতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যবেক্ষণ করে রোগ বালাইয়ের আক্রমণ ও ক্ষতি সম্পর্কিত তথ্যাদি নিয়মিতভাবে সংগ্রহ করা। এবং সেসব তথ্যাদির ওপর ভিত্তি করে বালাই দমন সম্পর্কিত সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও অতন্দ্র জরিপের ফলে মাঠে কি ধরনের সমস্যা রয়েছে- তা নির্ধারণপূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়। অতন্দ্র জরিপ পদ্ধতিতে ফসলের রোগবালাই ও পোকা মাকড়, পানির অবস্থা, আবহাওয়া ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয়।

কাউনিয়া  উপজেলায় ৫ টি ব্লকে সার্ভিলেন্স পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শহীদবাগ ইউনিয়নের  সাব্দী ব্লকে রবিবার

দুপুরে কৃষক রোস্তম আলীর ৫০ শতাংশ জমিতে অতন্দ্র জরিপ পরিচালনা করা হয় ,এ সময় প্লটের ৪, ৭, ১১, ১৪, ১৮ নম্বর গুছিত ব্লকে অতন্দ্র জরিপ পরিচালনা করা হয়। জরিপকৃত অতন্দ্র জরিপের প্লটের আয়তন ৫০ শতাংশ। মাঠের আয়তন ২০ হেক্টর।

পড়ুন>> বৈশাখ মাসে যেসব ফসল চাষ করবেন

জানা গেছে, এই পদ্ধতিতে প্রতি ৫০ শতক জমিতে কোনাকুনি ভাবে ধান বা অন্য ফসলের ২০টি করে গোছা নির্বাচন করা হয়। প্রতি গোছায় ক্ষতিকর ও উপকারী পোকা এবং পাতার সংখ্যা গণনা করে তা লিপিবদ্ধ করে রাখা হয়,অতন্দ্র জরিপের মাধ্যমে রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার আগেই সতর্ক হতে পারছেন চাষিরা। সেইসঙ্গে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করাও সম্ভব হচ্ছে। ফলে দিন দিন এই পদ্ধতি চাষীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এক্ষেত্রে কৃষকরাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেছেন। ফলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোহর আলী জানান, অতন্দ্র জরিপ নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি, রোগবালাই থেকে ফসল রক্ষায় অতন্দ্র জরিপ খুবই কার্যকর পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করলে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমে আসবে।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান , ফসলে রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আগেই ‘অতন্দ্র জরিপের’ মাধ্যমে সতর্ক হতে পারবেন চাষিরা। সে সঙ্গে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করাও সম্ভব হবে। এজন্য এ পদ্ধতি কৃষকের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় চাষীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে ফসলের খেতে ‘অতন্দ্র জরিপ’ পদ্ধতি

আপডেট সময় : ০৭:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫