ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে এসপি গ্রেপ্তার

নাগরদোলায় চড়ে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

নাগরদোলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরদোলায় চড়ে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ওই ঘটনার পর নোয়াখালী জেনারেল হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত মো. শাকিবকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম লাকী বেগম (১৯)। তার স্বামীর নাম মো. শাকিব। লাকী বেগমগঞ্জের উপজেলার কালাপোল এলাকার বেদে পল্লীর মনছুর আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে নাগরদোলায় অনেক দর্শনার্থী ওঠেন। নাগরদোলা চলাকালে এক ব্যক্তি পাশের এক নারীর গলায় ছুরিকাঘাত করেন। এতে গলার বেশ কিছু অংশ কেটে যায়। স্থানীয় লোকজন আহত নারীকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পড়ুন>> গণহত‍্যা মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান গ্রেপ্তার

নিহত লাকী বেগমের মা শেফালী বেগম বলেন, “এক বছর আগে লাকীর সঙ্গে শাকিবের বিয়ে হয়। ১৫ দিন আগে দুইজন আমাদের বাড়িতে আসে। রবিবার দুইজনের মধ্যে ঝগড়া হয়। গতকাল সন্ধ্যায় লাকীকে নিয়ে মেলায় যায় শাকিব। পরে আমরা লাকীকে ছুরি মেরে হত্যার খবর পাই। আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল।”

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসি) লিটন দেওয়ান বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত শাকিবকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাগরদোলায় চড়ে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী আটক

আপডেট সময় : ০৩:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫