ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ডেঙ্গুতে মৃত্যু ২৩৩ জন ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া অসহায় কল্পনার পাশে উপজেলা প্রশাসন রাজধানীতে সাবেক বাণিজ্য মেলার মাঠে মিলল ২০টির বেশি বোমা ভূরুঙ্গামারীতে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের পর করা হলো বহিষ্কার! শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ কমিটির কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: বেকারিকে জরিমানা পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি মিরপুরে ভাঙচুরের পর খুলেছে রাড্ডা সেন্টারের গেট, শুরু টিকাদান রেকর্ড দরপতন: ইরানি মুদ্রার মান ১ ডলারে ২৪ লাখ জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৩:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

‘যা কিছু পুরনো, তা হোক ইতিহাস, নতুন বছরে হোক নতুন আশ্বাস’ এই স্লোগান সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনাড়ম্বর পরিবেশে উদযাপিত হলো পহেলা বৈশাখ বাংলা ১৪৩২।

নতুন বছরকে বরণ করার জন্য উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রা, পান্তা ভাত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করেন।

পহেলা বৈশাখ সকাল ৮ ঘটিকার সময় দৌলতপুর উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম পুলক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান হাবলু মোল্লা, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ আলতাফ হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ দৌলতপুরের সকল শ্রেণী পেশার মানুষ।

পড়ুন>> আনন্দ শোভাযাত্রা দিয়ে নতুন বছর শুরু

আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আগত সকলকে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত পরিবেশন করা হয়।

উপভোগ্য পান্তাভাত শেষে নতুন বছর বরন করতে ‘এসো হে বৈশাখ এসো এসো’ সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের বিভিন্ন গানে ও নৃত্যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবদুল হাই সিদ্দিকী তার সমাপনী বক্তব্যে নতুন বছর পেছনের সকল গ্লানি মুছে গিয়ে আগামীর দিনগুলো সুন্দর ও আনন্দঘন হোক এই কামনা করে আগত সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৌলতপুর কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক আহাদ আলী নয়ন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

আপডেট সময় : ০৩:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫