কাউনিয়ায় জাতিগত সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক সভা
- আপডেট সময় : ০৭:২০:১২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
কাউনিয়ায় জাতিগত সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক সভা
সংঘাত নয় শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় জাতিগত সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা বুধবার বিকালে উপজেলার গোপালগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।
পড়ন>> বিরলে চেয়ারম্যানকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন
পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের নিয়ে হাংগার প্রজেক্ট এর সহযোগিতায় কাউনিয়া উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে আলোচনা সভা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পিএফজি কমিটির এ্যাম্বাসেডর আলমগীর চৌধুরী লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার মোহতামীম আলহাজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, পিএফজি সদস্য ও রংপুর জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রওশনারা রতনা, পিএফজি সদস্য জহরলাল রবিদাস, সুজন কুমার রবিদাস, হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমূখ।

























