মোদিকে ১০ বছরের পুরনো এক স্মৃতি মনে করিয়ে দিলেন ড. ইউনুস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মোদিকে ১০ বছরের পুরনো এক স্মৃতি মনে করিয়ে দিলেন ড. ইউনুস : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

মোদিকে ১০ বছরের পুরনো এক স্মৃতি মনে করিয়ে দিলেন ড. ইউনুস

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
নরেন্দ্র মোদিকে ১০ বছরের পুরনো এক স্মৃতির ছবি উপহার দিচ্ছেন ড. ইউনুস

 

 

 

 

মোদিকে ১০ বছরের পুরনো এক স্মৃতি মনে করিয়ে দিলেন ড. ইউনুস

 

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠক শেষে মোদিকে এ ছবি উপহার দেন তিনি। ছবিটি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে। অনেকে জানতে আগ্রহী কী আছে এই ছবির মধ্যে।

 

 

বলা হচ্ছে, ছবিটি ১০ বছরের পুরনো এক স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, ইউনুসের হাতে গোল্ড মেডেল তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদি। ধারণা করা হচ্ছে, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই ছবির মাধ্যমে সুসম্পর্কের বার্তা দিলেন ইউনূস।

 

 

 

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টায় ড. ইউনূস ও নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মোদির সঙ্গে বৈঠক এটি। দুই রাষ্ট্র নেতার সাক্ষাতে প্রধানমন্ত্রী মোদির হাতে একটি ছবি তুলে দেন ইউনুস। যেখানে দেখা যাচ্ছে- হাসি মুখে একে অপরের সঙ্গে করমর্দন করছেন মোদি ও ইউনূস।

 

 

জানা গেছে, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে তোলা। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০২তম বর্ষে বিজ্ঞানের কাজে বিশেষ কৃতিত্বের জন্য ইউনূসকে স্বর্ণপদক দেওয়া হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুরস্কার তুলে দেন ইউনূসের হাতে। ১০ বছর পর সেই ছবি ইউনূস নিজ হাতে মোদির হাতে তুলে দেওয়ার ঘটনায় কূটনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

পড়ুন>>মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা

 

অনেকে বলছেন, বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর দুদেশের সম্পর্ক অনেকটা শীতল হয়ে ওঠে। আলোচনার মাধ্যমে সম্পর্কোন্নয়নের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয়। নানা নাটকীয়তার পর অবশেষে দুই নেতার সাক্ষাতে সুসম্পর্কের বার্তাই দিয়েছে ঢাকা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!