কর্ণফুলীর যুবলীগ নেতা দ্রুত বিচার আইনে গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কর্ণফুলীর যুবলীগ নেতা দ্রুত বিচার আইনে গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

কর্ণফুলীর যুবলীগ নেতা দ্রুত বিচার আইনে গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী আটক

 

 

কর্ণফুলীর যুবলীগ নেতা দ্রুত বিচার আইনে গ্রেপ্তার

 

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবরাজ রতন (প্রকাশ দেবু) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৬ মার্চ) রাত ১টার কিছু পর হালিশহরের নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দ্রুত বিচার আইন ও বৈষম্য বিরোধী একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

 

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দেবু কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ২ নম্বর ওয়ার্ডের মাষ্টার বাড়ি এলাকার বাসিন্দা এবং রতন চন্দ্র শীলের ছেলে।

পড়ুন>>খুনী হাসিনা দীর্ঘ বছর দেশজুড়ে একটি মানবতাবিরোধী সরকার কায়েম করেছে —আলহাজ এটিএম হেলাল

 

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগেও তার সম্পৃক্ততার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

 

ওসি মনিরুজ্জামান বলেন, ‘দেবুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!