ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৫:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল
পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর অবৈধ ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে কাউনিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর কুর্শা ইউনিয়ন ছাত্র সমাজ ও তৌহিদি জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বড়ুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বেইলি ব্রিজ বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
পড়ুন>>গণহত্যা ও মুসলিম বিরোধী আগ্রাসনের প্রতিবাদে ভূরুঙ্গামারীতে তৌহিদী জনতার বিক্ষোভ
বিক্ষোভ মিছিলে বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় বক্তব্যে রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন মাস্টার, কুর্শা জামায়েতের ইউনিয়ন সদস্য শাহাআলম, ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মী মোঃ মিরাজ, শরিফুল ইসলাম,উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি ফেরদৌস প্রমূখ।
বিক্ষোভ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


























