গণহত্যা ও মুসলিম বিরোধী আগ্রাসনের প্রতিবাদে ভূরুঙ্গামারীতে তৌহিদী জনতার বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গণহত্যা ও মুসলিম বিরোধী আগ্রাসনের প্রতিবাদে ভূরুঙ্গামারীতে তৌহিদী জনতার বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

গণহত্যা ও মুসলিম বিরোধী আগ্রাসনের প্রতিবাদে ভূরুঙ্গামারীতে তৌহিদী জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
গণহত্যা ও মুসলিম বিরোধী আগ্রাসনের প্রতিবাদে ভূরুঙ্গামারীতে তৌহিদী জনতার বিক্ষোভ

 

 

গণহত্যা ও মুসলিম বিরোধী আগ্রাসনের প্রতিবাদে ভূরুঙ্গামারীতে তৌহিদী জনতার বিক্ষোভ

 

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যা এবং ভারতে মুসলিম বিরোধী আগ্রাসনের প্রতিবাদ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে এ বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। তৌহিদী মুসলিম জনতা বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে।

 

 

 

ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে থেকে বাদ জুম্মা একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল যুদ্ধ বিরতি ভেঙে গাজার নিরস্ত্র মানুষের ওপর হামলা করেছে। এতে গত দু’দিনে শিশুসহ এক হাজারের অধিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।

পড়ুন>> জনতার ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়েও পালাতে পারলোনা ৩ ছিনতাইকারী

 

 

ভারতে হোলি উৎসবে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়া ভারতে দীর্ঘদিন যাবত মুসলিম বিরোধী আগ্রাসন চলমান রয়েছে। ইসরাইল ও ভারতে মানবতা বিরোধী কর্মকান্ড চলছে।

 

 

বিক্ষোভ সমাবেশ বক্তারা গাজায় ইসরাইলের গণহত্যা এবং ভারতে মুসলিম বিরোধী আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

 

 

ছাত্রনেতা সাহাদৎ হোসেনের সঞ্চালনায় এসময় কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, উপজেলা জামায়াত ইসলামের আমির আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত আজিজুর রহমান সরকার স্বপন, খতিব মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা খালিদ সাইফুল্লাহ ও ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!