আইসো বাহে ধান গারি -মনোরঞ্জন গোস্বামী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আইসো বাহে ধান গারি -মনোরঞ্জন গোস্বামী : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

আইসো বাহে ধান গারি -মনোরঞ্জন গোস্বামী

মনোরঞ্জন গোস্বামী
  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
আইসো বাহে ধান গারি -মনোরঞ্জন গোস্বামী

 

 

আইসো বাহে ধান গারি -মনোরঞ্জন গোস্বামী

 

 

 

গুচি গুচি বিছন নেই থোকাটা খুলিয়া,
আইসো বাহে ধান গারি আলোন্দ করিয়া।
হামরা হইনো মাইয়া মানুষ, তাতে কিসের শরম ?
ডাইরকা মাছের চচ্চরিতে ভাত যদি হয় গরম-
কোন্ ঠাকার গোলামের ব্যাটা দ্যাখাইবে নাল-চউক ?
সাইরে সাইরে গারি থুনুং ধান আগোৎ হউক;
আপনে দ্যাইখমেন ধানে ধান মাঠের কারবার !

 

কিসের থাকে মঙ্গা-ভূখা; কিসের অভাব খাবার?
হামার দ্যাশ–বাংলাদ্যাশ, হামরাতো বাঙালী,
সোনার মাটি থাইকতে ক্যানে হমো হে কাঙালী ?
আটারো কোটি মাইনষের মধ্যে মাইয়ারা নয় কোটি,
আবাদ-সুবাদে এবার হামরা হমো জুটি।

 

দ্যাশটায় এবার চেষ্টা করি আনমো স্বর্গসুখ,
সগায় তখন থাইকপে চায়া মাইয়া মাইনষের মুখ।
”সোনার বাংলা” গান গামো সগায় মিলিয়া,
আইসো বাহে ধান গারি আলোন্দ করিয়া।

 

মনোরঞ্জন গোস্বামীর আরও কবিতা 

*আজ কবির হাতে লাঠি

*হালুয়া পেন্টির ডাং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!