সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ছ’মিল শ্রমিক নিহত
সাইয়্যেদ বাবু ব্যুরো প্রধান
- আপডেট সময় : ০৪:১৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ছ’মিল শ্রমিক নিহত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফজলুল হক উপজেলার আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন ছ মিল শ্রমিক ছিলেন।
পড়ুন>> চাঁদপুরে জেলেদের ভিজিএফ চাল বিতরণের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০
স্থানীয়রা জানান, নিহত ফজলুল হক রাস্তার পাশ দিয়ে যেতে ছিলেন। এমন সময় নাগেশ্বরী গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























