সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণের উদ্বোধন
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ০৮:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে, কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগান সামনে রেখে কৃষি অধিদপ্তরের আয়োজনে রবি ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধান (উফশী) সমলয় ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ৫০ একর জমিতে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের শান্তিপুরে প্রদর্শনীর উদ্বোধনী করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
পড়ুন>>সংস্কার প্রতিবেদন বিস্তারিত: কি থাকছে এই সংস্করণে
এ উপলক্ষ্যে ওখানে উপজেলা কৃষি কর্মকর্তা সহীদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ছাড়াও বক্তব্য রাখেন, কৃষি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, ইউনিয়ন বিএনপি নেতা আফজাল হোসেন আফাজ।
এছাড়াও বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























