ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব

কাকতিয়া দরবার শরীফে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • আপডেট সময় : ০১:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

কাকতিয়া দরবার শরীফে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাকতিয়া দরবার শরীফে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

কাকতিয়া দরবার শরীফে পবিত্র মিরাজুন্নবী (দ:) ও সালানা ওরছে গাউছুল আজম (রা:) উপলক্ষ্যে ঈছালে ছাওয়াব মাহফিলে অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজ্বী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, প্রফেসর ড: মুহাম্মদ আবুল মনছুর ও আলহাজ্ব মীর কায়কোবাদ।

পবিত্র মিরাজুন্নবী (দ:) ও সালানা ওরছে গাউছুল আজম (রা:) মাহফিলে লাখো মুসল্লির ঢল
শরীয়তসম্মত কর্মসূচির আলোকে সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা:)মাহফিল অনুষ্ঠিত হয়।

পড়ুন>>অস্তিত্ব মেলেনি সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশন

“পীর মুরিদি আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো আল্লাহ সন্ধানী মানুষদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া” এই মহান প্রতিপাদ্যকে বাস্তবায়ন করে ইতিহাসের বুকে স্মরণীয় বরণীয় হয়ে আছেন খলিফায়ে রাসূল (দ:) হযরত গাউছুল আজম (রা:) শরীয়তকে পরিপূর্ণ অনুশীলন এবং প্রিয় রাসূল (দ:) এর মুহাব্বত ও অনুসরণের মাধ্যমে হযরত গাউছুল আজম (রা:) অলৌকিকভাবে বায়াতে রাসূল (দ:) এর মধ্য দিয়ে খলিফায়ে রাসূল (দ:) এর আলিশান মর্যাদা অর্জন করেছেন।

মাশাআল্লাহ যে পথ ধরে হযরত গাউছুল আজম (রা:) আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন সেই মহান পথের সন্ধান পাওয়ার জন্য প্রতিষ্ঠিত করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বত।

যে তরিক্বতে রয়েছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ, তাওয়াজ্জুহ এর মাধ্যমে প্রিয় রাসূল (দ:) এর বাতেনি নূর ক্বলবে গ্রহণ, ফয়েজে কুরআন, মোরাকাবা, তাহাজ্জুদ, জিকিরে জলী ও জিকিরে খফির ব্যবস্থাপনা। এই মহান তরিক্বতে মুহাব্বতের নিয়তে দৈনিক ১১১১ বার দরূদ শরীফ পড়তে হয়, কখনো ক্বাজা হলে ২৪ ঘণ্টার মধ্যে আদায় করে দিতে হয়। দরূদ শরীফ এর ক্বাজা আদায়ের এমন নজির পৃথিবীতেই বিরল।

খলিফায়ে রাসূল (দ:) হযরত গাউছুল আজম (রা:) নিজে যেমন এই সমস্ত আমল করেছেন স্বীয় অনুসারীদেরকেও সেই মতে তালিম দিয়েছেন। পবিত্র মেরাজুন্নবী (দ:) এর বরকতময় সময়ে এই মহান মনীষীর বেছাল শরীফ। যাঁর স্মরণে অনুষ্ঠিত সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা:) যেখানে নেই শরীয়তের বিন্দু পরিমাণ লঙ্ঘন ও সুন্নাতের কমতি এই মহান ওরছে পাকে ছিল না।

পড়ুন>>রৌমারীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

গরু-ছাগল-মহিষ, নজর-নেওয়াজ কোন কিছুই আনার অনুমতি, মহিলাদেরও ছিল না এই ওরছে পাকে আসার অনুমতি। মহিলাদের জন্য ছিল ঘরে বসে খতমে কুরআন আদায়, নফল রোজা রাখার মাধ্যমে ওরছে পাকের বরকত হাসিল করার সুযোগ। হযরত গাউছুল আজম (রা:) সমস্ত জীবন শরীয়ত ও সুন্নাতের আলোকে জীবনযাপন করেছেন।

এরই আলোকে তাঁর ওরছে পাকে যেমন শরীয়ত ও সুন্নাত বিরোধী কিছু ছিল না অনুরূপভাবে তাঁর রওজা পাকেও নেই শরীয়ত ও সুন্নাত বিরোধী কোন কার্যক্রম, নেই কোন দানবাক্স, সিজদা করার অনুমতি কিংবা মোমবাতি প্রজ্বলনের সংস্কৃতি।

শেষ যুগে এসে এই মহান মনীষীর তরিক্বত উম্মতে মুহাম্মদীর জন্য বিশাল এক নিয়ামতের বিষয়, যার সংস্পর্শে এসে পথহারা মানুষ খুঁজে পায় আল্লাহ ও রাসূল (দ:) এর সন্ধান যে তরিক্বতের পথ পরিক্রমায় মানুষ পৌঁছে যায় মঞ্জিলে মকছুদের ঐশী সোপানে, সুবহানআল্লাহ।

২৭ জানুয়ারি (সোমবার) দিন-রাতব্যাপী চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে ৭২তম পবিত্র মিরাজুন্নবী (দ:) উদযাপন ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ঈছালে ছাওয়াব মাহফিলে এ মহামনীষীর একমাত্র খলিফা, হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়ক ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পড়ুন>> সুনামগঞ্জে চাইনিজ নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড: মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা ওরছে পাকে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, চবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমেদ, সংগঠনের কানাডা শাখার সভাপতি মীর বদিউজ্জামান, আলহাজ্ব মীর কায়কোবাদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাকতিয়া দরবার শরীফে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫