ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

জগন্নাথপুরে জাতীয় পরিচয় পত্র জালিয়াতি: নির্বাচন অফিসারসহ ২ জন গ্রেফতার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১১:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুরে জাতীয় পরিচয় পত্র জালিয়াতি: নির্বাচন অফিসারসহ ২ জন গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথপুরে জাতীয় পরিচয় পত্র জালিয়াতি: নির্বাচন অফিসারসহ ২ জন গ্রেফতার

জাতীয় পরিচয়পত্র (NID) জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনায় গোপন তদন্তে জালিয়াতি চক্রের সন্ধান পাওয়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

গত সোমবার (২৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) নির্বাচন কমিশনের উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মোঃ তকদির আহমেদ এবং সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।

পড়ুন>> ডোমারে গরু ব্যবসায়ীর ৩ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই

পরিদর্শনকালে সার্ভারের ডাটাবেজ পরীক্ষা করে দেখা যায়, প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর নামে একাধিক এনআইডি তৈরির জন্য জালিয়াতি করা হয়েছে। ভোটারদের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান) বিকৃত করে অবৈধভাবে নিবন্ধন করা হয়েছে।

এই জালিয়াতিতে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান এবং ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পাশাপাশি সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর বিরুদ্ধেও জেলা নির্বাচন অফিসার, সুনামগঞ্জ-এর অভিযোগের ভিত্তিতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এবং ভোটার তালিকা আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) জগন্নাথপুর থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জগন্নাথপুরে জাতীয় পরিচয় পত্র জালিয়াতি: নির্বাচন অফিসারসহ ২ জন গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫