ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে শত্রুতার জেরে সুপারি গাছ কর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ২৭৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে শত্রুতার জেরে সুপারি গাছ কর্তন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামে রাতের আঁধারে শাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা শাহিদুল ইসলামের ৩২ শতাংশ জমির পুকুর পাড়ে রোপন করা সুপারির গাছের মধ্য থেকে ৫৮টি সুপারি গাছ কেটে ফেলে রেখে পালিয়ে যায়। শনিবার সকালে পরিবারের সদস্যরা সুপারি গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পারেন। পুকুরের জমি নিয়ে কিছুদিন যাবত পারিবারিক দ্বন্দ চলছে।শাহিদুল ইসলাম বলেন, আমার ক্ষতি করার উদ্দেশ্যে কে বা কারা রাতের আঁধারে সুপারি গাছগুলো কেটে ফেলেছে বুঝতে পাচ্ছিনা। আজ (শনিবার) বিকেলে থানায় লিখিত অভিযোগ করব।

পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য সরেজমিনে ঘটনাস্থল দেখে এসেছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে শত্রুতার জেরে সুপারি গাছ কর্তন

আপডেট সময় : ১০:২১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২