সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায়

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

 

 

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

 

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে মোহাম্মদ সাইদুল ইসলাম(৩০) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

 

এই ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলার মাছিমপুর সীমান্তের গামাইতলা খাসপাড়া এলাকায়। নিহত সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পড়ুন>> নওগাঁ সীমান্তে সিমানা লঙ্ঘন করে বিএসএফ’র কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা: বিজিবির বাধায় কাজ বন্ধ

 

এ ঘটনায় নিহতের পরিবার শোকের মাতম চলছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় এলাকাবাসী জানান,বিএসএফ এর গুলি বুকের ডান পাজরে লেগে সাইদুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় সাইদুল কে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

 

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিএসএফ এর গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,নিহত সাইদুর নোম্যান্স ল্যান্ডে ছিলো। এসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে গামাইতলা স্কুলের সামনে আসে। পরে তার আত্নীয় স্বজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের করা হবে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!