বিরলে অবৈধ সুদ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। সম্প্রতি দিনাজপুর জেলায় অবৈধ দাদন ব্যবসায়ীদের অত্যাচারে অনেক অসহায় মানুষ আত্মহত্যা করেছে, ঘর-বাড়ী ছাড়া হয়েছে এর প্রতিবাদে অবৈধ সুদ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন>> বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল পরিদর্শনে জেলা সিভিল সার্জন
বুধবার বিকালে অবৈধ সুদ ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে বিরল উপজেলা ডেভেলপমেন্ট প্লান এন্ড অবজারভার অরগানাইজেশান (ইটউচঙ) এর প্রধান আহবায়ক কাওসার আহমেদ শিশির এর সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষকদলের অন্যতম সদস্য এডভোকেট আব্দুল আজিজ, সংগঠনের উপদেষ্টা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ মতিউর রহমান, সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মওসুম কবীর রাব্বি, প্রেসক্লাবের আহ্বায়ক আতিউর রহমান, সদস্য সচিব তাজুল ইসলাম, সদস্য সাদেকুল ইসলাম প্রমূখ। পরে প্রেস ক্লাবের সম্মূখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Leave a Reply