নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর শীত বস্ত্র বিতরণ
কুড়িগ্রামের নাগেশ্বরী ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় পশ্চিম রামখানা উচ্চ বিদ্যালয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামখানা ইউনিয়ন শাখার উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আব্দুল মতীন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আফজাল হোসেন সরকার সহ ইউনিয়ন সভাপতি আব্দুল মতিন।
এ সময় ইউনিয়নের অতি দরিদ্র লোকজনদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
Leave a Reply