সংবাদ শিরোনাম :
রাজারহাটে ছাত্রলীগের সাবেক নেতা বাঁধন গ্রেপ্তার
সাইয়্যেদ বাবু ব্যুরো প্রধান
- আপডেট সময় : ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ২২০ বার পড়া হয়েছে
রাজারহাটে ছাত্রলীগের সাবেক নেতা বাঁধন গ্রেপ্তার
রাজারহাটে ছাত্রলীগের সাবেক নেতা বাঁধন গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজারহাটে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: মেজবাহুল হাসান বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রাজারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগের সাবেক নেতা চাকিরপশার ইউনিয়নের পদ্মানটারী গ্রামের মো: আলম মিয়ার ছেলে। তিনি রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
পড়ুন>> লালপুরে অবৈধ মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁধনকে বিশেষ অভিযানে পুলিশ গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আগামীকাল রোববার সকালে কারাগারে পাঠানো হবে।
Facebook Comments Box

























