রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর বাবার জানাযা সম্পন্ন
- আপডেট সময় : ০৭:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর বাবার জানাযা সম্পন্ন
ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর জামায়াতের সেক্রেটারী মোকারম হোসেনের বাবা প্রবীন ব্যক্তি, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাখলুকার রহমান (১০৩) গতকাল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টায় বার্ধক্যজনিত কারণে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহ ওয়া — রাজিউন)।
পড়ুন>> রাজিবপুরে চিনা বাদামের বাম্পার ফলন: চাষীদের মুখে হাসির ঝিলিক
শুক্রবার ২৭ ডিসেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে মরহুমের জানাযা নামাজ পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা নামাজ পড়ান তার ছোট ছেলে মোকারম হোসেন।
জানাযা নামাজে উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক- সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, আলেম, হাজ্বী, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জীবদ্দশায় তিনি একজন সৎ ও ধার্মিক, সফল পিতা এবং সমাজসেবক হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়।


























