ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

নাগেশ্বরীতে ভূয়া এনজিও খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • আপডেট সময় : ০৯:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে ভূয়া এনজিও খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীতে ভূয়া এনজিও খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

নাগেশ্বরীতে ভূয়া এনজিও খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভুয়া এনজিও খুলে চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, নাগেশ্বরী সাতানী পাড়া গ্রামের মকবুলের ছেলে রেজাউল করিম (কলেজ মোড় রুষা ডায়াগনস্টিক সেন্টারের মালিক) কৃষি বীজ বাংক নামে একটি এনজিও খুলে চাকুরী দেয়ার নামে জামানতের কথা বলে প্রার্থী প্রতি ২থেকে ৩লক্ষ টাকা দাবি করছে। যারা টাকা দিতে রাজি হচ্ছে তাদেরকে একটি নিয়োগ পত্র হাতে ধরিয়ে দিচ্ছে।

গত তারিখে নাগেশ্বরী শাখার জন্য প্রায় ২৭জন প্রার্থীকে নিয়োগ পত্র হাতে দিয়ে ঢাকার একটি অপরিচিত ভবনে নিয়ে সাক্ষাৎকার পরীক্ষা নেয়।

এছাড়াও সাক্ষাৎকার পরীক্ষার পরের দিন একদিনের প্রশিক্ষণ দেয়। যারা টাকা দিবে তাদেরকে যোগদান দেবে বলে জানিয়ে দেয়।

এব্যাপারে রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটা ১২বছর মেয়াদের সরকারি প্রকল্প। কাজের ধরন ও জনবলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংক স্টাফ ১২ জন এবং প্রত্যেক ইউনিয়নের জন্য ৪জন করে লোক নিয়োগ দেয়া হবে।

তারা কৃষকদের মাঝে বিনা সুদে ঋণ, বিনা মুল্যে সার, বীজ ও বিভিন্ন ঔষধ দিবে। চাকুরী প্রার্থী প্রত্যেককে বাংকের হিসাব নম্বরে জামানত হিসেবে ২ থেক ৩লক্ষ টাকা জমা দিতে হবে।

প্রকল্পের সরকারি অনুমোদনের কোন কাগজ আছে কি জানতে চাইলে, তিনি সরকারি অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারে নাই।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে এ ব্যাপারে কোন তথ্য দিতে পারে নি। নাগেশ্বরী কৃষি ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এব্যাপারে আমাদের নিকট কোন তথ্য নেই।

উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, বিষয়টি আমি জানিনা। তবে খোজ খবর নিয়ে জানতে হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাগেশ্বরীতে ভূয়া এনজিও খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আপডেট সময় : ০৯:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪