নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে কুড়িগ্রামে চার পরিবহনকে মোবাইল কোর্টে দন্ড
- আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে কুড়িগ্রামে চার পরিবহনকে মোবাইল কোর্টে দন্ড
নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে কুড়িগ্রামে চার পরিবহনকে মোবাইল কোর্টে দন্ড
পরিবেশ ও মানব দেহের জন্য ক্ষতিকর, শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে চার পরিবহনকে দন্ড প্রদান এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
পড়ুন>>আন্দোলন আপডেটের অ্যাপ তৈরির আহ্বান জানালেন মেহের আফরোজ শাওন
রবিবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরের ধরলা ব্রীজ সংলগ্ন কুড়িগ্রাম টু ভুরুঙ্গামারি মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮ (১) ধারা ভঙ্গের অপরাধে ০৩ টি বাস ও ০১ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ১৭০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং ০৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়েকুল হাসান খান মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























