সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের ইউপি সম্পাদকসহ আটক ২
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের ইউপি সম্পাদকসহ আটক ২
ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের ইউপি সম্পাদকসহ আটক ২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (৪০) ও স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সহ-সভাপতি লাভলু মিয়া মিলন(৩৮)। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গছিডাঙ্গা গ্রামের জমসের আলী ঝুমুরের ছেলে ফারুক হোসেন এবং দেওয়ানের খামার গ্রামের সোলায়মান হোসেন এর ছেলে লাভলু মিয়া মিলনকে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের আটক করে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























