ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি

দিরাইয়ে আওয়ামীলীগে সম্পৃক্ততার বিষয় গোপন করে গণ অধিকারে যোগদানকৃতদের অব্যাহতি

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

দিরাইয়ে আওয়ামীলীগে সম্পৃক্ততার বিষয় গোপন করে গণ অধিকারে যোগদানকৃতদের অব্যাহতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিরাইয়ে আওয়ামীলীগে সম্পৃক্ততার বিষয় গোপন করে গণ অধিকারে যোগদানকৃতদের অব্যাহতি

দিরাইয়ে আওয়ামীলীগে সম্পৃক্ততার বিষয় গোপন করে গণ অধিকারে যোগদানকৃতদের অব্যাহতি

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততার বিষয়টি গোপন রেখে গণ অধিকার পরিষদে (জিওপি) যোগদান করার কারণে দু’জনকে অব্যাহতি দেয়া হয়েছে। গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আলী আসগর ও সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায়, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার বিষয়টি গোপন করে গণঅধিকার পরিষদে যোগদান করার কারণে সদ্য গঠিত দিরাই উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হেলাল আহমেদ এবং যুগ্ম আহবায়ক আবু হানিফ চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে।
একইসাথে ১নং যুগ্ম সদস্য সচিব জুনেদ মিয়াকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়েছে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গণ অধিকার পরিষদ সূত্রে জানা যায়, অব্যাহতিপ্রাপ্ত আবু হানিফ চৌধুরী বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়ে প্রমাণ মিলেছে। তিনি দিরাই শাল্লার সাবেক এমপি জয়া সেনগুপ্তা, প্রয়াত এমপি সুরঞ্জিত সেনগুপ্ত, ছাতক-দোয়ারার সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের আস্থাভাজন সহচর ছিলেন।

এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঙ্গেও তার দহরমমহরম সম্পর্কের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া অপর অব্যাহতিপ্রাপ্ত হেলাল আহমেদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলুর ঘনিষ্ঠ কর্মী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিরাইয়ে আওয়ামীলীগে সম্পৃক্ততার বিষয় গোপন করে গণ অধিকারে যোগদানকৃতদের অব্যাহতি

আপডেট সময় : ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪