ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভৈরবে জেলি মেশানো চিংড়ি বিক্রি: ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ ১৮তম জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে ২০০ জন মনোনীত বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিপদ হবে: সাখাওয়াত জর্ডানে ৩০০ মেশিন অপারেটর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার ডাক কাতারের প্রধানমন্ত্রীর চকরিয়ায় স্কুলছাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলায় যুবকের যাবজ্জীবন পবিপ্রবি নির্বাহী প্রকৌশলীর পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০১:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কনফারেন্স কক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর)সন্ধ্যা সাড়ে সাত টায় ঠাকুরগাঁও নবাগত জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানার সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার দুটি প্রেসক্লাবের প্রায় ৪০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যসহ ইউএনও সভা সঞ্চালনা করেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সাধারণ সম্পাদক মো.বিপ্লব, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী ও একে আজাদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, সোহরাব আলী, রফিকুল ইসলাম সুজন, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হোসেন প্রমূখ।

সাংবাদিকরা তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক উল্লেখিত সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেইসাথে তিনি জেলার শিক্ষা-সংস্কৃতি, আইনশৃঙ্খলা, পরিবেশ,ভূমি ব্যবস্থার উন্নয়ন, ক্যাসিনো জুয়া প্রতিরোধসহ বন্যপ্রাণি সংরক্ষণে অগ্রাধিকার দিয়ে যথাসাধ্য পদক্ষেপ নেয়ার কথা বলেন।

পড়ুন>>রাণীশংকৈলে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি

এসব ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে তিনি সাংবাদিকদের তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং তাদের যথাসাধ্য সহযোগিতা করার কথা বলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪