ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের খেলার সূচি (১৯ অক্টোবর ২০২৬) মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর নিয়ে ধোঁয়াশা ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর ই আলম মিঠু শীতের আগাম আগমনী বার্তা, কার্তিকের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৯৩ লাখ টাকা বরাদ্দ দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু

মুজিবনগর সরকারের আদলে ভারত সীমান্তে আ.লীগের সরকার গঠনের গুঞ্জন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে

মুজিবনগর সরকারের আদলে ভারত সীমান্তে আ.লীগের সরকার গঠনের গুঞ্জন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুজিবনগর সরকারের আদলে ভারত সীমান্তে আ.লীগের সরকার গঠনের গুঞ্জন

মুজিবনগর সরকারের আদলে ভারত সীমান্তে আ.লীগের সরকার গঠনের গুঞ্জনে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে নগরীর টাউনহল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

রাত সাড়ে ৮টায় শহরের টাউন হল মাঠে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আবদুল হান্নান মাসুদ। এ সময় শিক্ষার্থীদের আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এ বিষয়ে কুমিল্লার সমন্বয়ক মো. আবির বলেন, আমরা জানতে পেরেছি কুমিল্লার বিবির বাজার সীমান্তে কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন।

রোববার ভারতের আগরতলায় শেখ হাসিনার উপস্থিতিতে তারা মুজিবনগর সরকারের আদলে সরকার ঘোষণা করবেন। এর প্রতিবাদে আজ আমাদের এ কর্মসূচি।

সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জাতির পিতা নামে শেখ মুজিবকে ছাপিয়ে দেওয়া হয়েছিল। মেজর জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা হয়েছে।

যিনি (স্বাধীনতার) ঘোষণা দিয়েছেন তাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে। মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে তাদের যথাযথ হিস্যা আমরা দাবি করি। সেখানে সব শহীদসহ তাজউদ্দীন আহমদকে হিস্যা দিতে হবে। পাকিস্তান থেকে এসে জাতির পিতা দাবি করবে, তা আমরা কখনো মেনে নেব না।

তিনি আরও বলেন, বাজারে যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ না করা যায় ও সিন্ডিকেট না ভাঙা যায় তাহলে সাধারণ মানুষের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ পাবে।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাসহ আরও অনেকে বক্তব্য দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুজিবনগর সরকারের আদলে ভারত সীমান্তে আ.লীগের সরকার গঠনের গুঞ্জন

আপডেট সময় : ০৯:০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪