ভূরুঙ্গামারীতে রাজনৈতিক, জনপ্রতিনিধি, সুধী ও উপজেলায় কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় করেছেন কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক নুসরাত সুলতানা। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
ভূরুঙ্গামারী উপজেলার নামকরণ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম।
পরে উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা আহ্বায়ক অধ্যাপক কাজী গোলাম মুস্তফা, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উত্তরধরলা মটর মালিক সমিতির সম্পাদক স্বপন সাহা, অধ্যক্ষ বাবুল আখতার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমেদ প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ প্রমুখ।
তিনি অযথা আন্দোলন, অবরোধ না করে সাম্প্রতিক সময়ে বীর শহীদদের আত্মার শান্তির জন্য বর্তমান সরকারের গৃহিত সকল কাজে সহযোগিতা করার আহ্বান জানান। পরে উপজেলা প্রশাসন ও ভূরুঙ্গামারীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
Leave a Reply