ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত

রৌমারী প্রেসক্লাবে বিএনপি’র হামলা ও ভাংচুর

রৌমারী থেকে বেলাল হোসেন
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে

রৌমারী প্রেসক্লাবে বিএনপি’র হামলা ও ভাংচুর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রৌমারী প্রেসক্লাবে বিএনপি’র হামলা ও ভাংচুর

কুড়িগ্রামের রৌমারী প্রেসক্লাবে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদ হুমায়ুন কবীরের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

এসময় প্রেসক্লাবে থাকা সভাপতি সুজাউল ইসলাম সুজাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ভিডিও করার বিষয় জানতে চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকী দেন।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে। এ ঘটনায় রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রৌমারী প্রেসক্লাবের সভাপতি ও আমাদের সময় পত্রিকার রৌমারী-রাজিবপুর উপজেলা প্রতিনিধি সুজাউল ইসলাম সুজা।

লিখিত অভিযোগে জানা যায়, শনিবার সন্ধা ৭টার পর থেকে রৌমারী প্রেস ক্লাবে বসে নিউজের কাজ করছিলেন সভাপতি সুজাউল ইসলাম সুজা।

পরে রাত ৯টার দিকে হঠাৎ করে রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদ হুমায়ুন কবীরের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান(কাঠবাবু), স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়কসহ ৩০ জনের একটি দল এসে প্রেসক্লাবে প্রবেশ করে। পরে সভাপতি সুজাউল ইসলাম সুজাকে উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রন্জুর বিরুদ্ধে ভিডিও রিপোর্ট করছিস ক্যান। সভাপতি অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকী প্রদান করে। এসময় তারা উত্তেজিত হয়ে প্রেসক্লাবের টেবিলের গ্লাস ভাংচুর করে।

ঘটনার সময় স্থানীয়রা প্রেসক্লাবে আসলে তারা আবারও হুমকী দিয়ে চলে যায়।

ঘটনার পরদিন রোববার সকালে রৌমারী থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করে রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা।

রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা জানায়, প্রেসক্লাবে হামলা ও প্রাণনাশের হুমকীর বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। রৌমারী থানায় অভিযোগ দায়ের করেছি। আইনি বিচার দাবি করছি।

উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, রৌমারী প্রেসক্লাবের সভাপতির সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। বিষয়টা শুনে আমি ঘটনার শেষ দিকে সেখানে যাই। এর বেশি কিছু আমি জানি না।

ওসি (তদন্ত) হেলাল মিয়া জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারী প্রেসক্লাবে বিএনপি’র হামলা ও ভাংচুর

আপডেট সময় : ০৯:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪