সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে অসহযোগ কর্মসূচিতে ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক আহত ও ২০ মোটর সাইকেলে আগুন
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৮:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২৯৯ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে অসহযোগ কর্মসূচিতে ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক আহত ও ২০ মোটর সাইকেলে আগুন
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবি ও অসহযোগ আন্দোলনের মিছিলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত ও আওয়ামীলীগ নেতাকর্মীদের ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রোববার দুপুরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কয়েক হাজার শিক্ষার্থী তাদের দাবির স্বপক্ষে একটি মিছিল নিয়ে জামতলা মোড় হয়ে সাদ্দাম মোড়ে পৌছলে একদল দুস্কৃতিকারী মিছিলে হামলা করে।
এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়। পরে মিছিলটি পুনরায় জামতলা মোড়ে আসলে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের হামলায় শিকার হয়। এসময় উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ২৫ জন আহত হয়। পরে উত্তেজিত জনতা আওয়ামীলীগ নেতাকর্মীদের ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও শর্ট গানের গুলি ছোড়ে। এতে ১৫ জন গুলি বিদ্ধ হয় এবং ৮জন পুলিশ সদস্য আহত হয়। পরে আন্দোলন কারিরা ভূরুঙ্গামারী থানা ঘেরাও করে ইট পাটকেল ছোড়ে। এঘটনায় পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম জানান, হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ওসি রুহুল আমিন জানান, বর্তমান পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। কতটি টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে তা হিসাব করে বলতে হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :
























