দিনাজপুর সদর উপজেলার পৌর-শহরের অন্ধ হাফেজ মোড় (বালুয়াডাঙ্গা) এলাকার এক গৃহিনীকে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীনীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ছিনতাইকারীর আত্মীয় স্বজনরা এসব হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাইমুন আক্তার। হুমকির বিষয়টি উল্লেখ করে বিরল থানায় লিখিত অভিযোগও দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত ২৪ মে রাতে দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার মোঃ শারিয়ার ফরহাদ লিমন (৩০), মোঃ শফিয়ার ফরহাদ লিখন (২৮), মোঃ মেহেদী হাসান মিজু (২৬), মোঃ লুৎফর কবির রনি (২৮) ও মোঃ বিপ্লব (২৬) নামের ওই ০৫ যুবক সাইমুন আক্তার’কে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সাইমন আক্তার বিরল থানায় মামলা রুজু করেন। মামলা নং-০৬, তারিখ ১২/০৬/২০২৪ খ্রি।
জামিনে এসে মামলা তুলে নিতে মুঠোফোনে বিবাদী তাদের ব্যবহৃত মোবাইল নম্বর-০১৭৩৭-৯৮৭১২৮/ ০১৭৪৩-৬৬৪৬৪৮/ ০১৭১৫-০২৯৬৩০ হইতে আমার ব্যবহৃত মোবাইল নম্বর-০১৭৪৪-৩২৫৭৫৮ নম্বরে ফোন করিয়া বর্ণিত মামলা তুলিয়া নিতে হুমকি প্রদান করে। আমি এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। পরে বিরল থানার জিডি করি। যার জিডি নং- ৯০৩; তারিখ: ১৮/০৬/২৪।
এঘটনায় বিরল থানার ওসি জানান, সাইমুন আক্তারকে হুমকি দিচ্ছে বলে এ বিষয়ে তিনি আবারও থানায় অভিযোগ করেন।
Leave a Reply