সংবাদ শিরোনাম :
মুই অম্পুরিয়া (৩)
ইসমত আরা
- আপডেট সময় : ১২:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে
মুই অম্পুরিয়া (৩)
ইসমত আরা
ডিম হইল ডিমা হামার
কুসমায় হইল্ কুসুম
নিদ্রায় হইল নিন বাহে
নিনেএ হইছে ঘুম!
কলস হইছে কলসি হামার
রান্না হইছে আন্দন
ডেকসি ভাড়া হাঁড়ি কান্তাই
আন্দন ঘরত সাজন!
আরো আছে ড্যাগ বাহে
বসাইছিনো প্যাষ্টাত
দইয়ের ডোকা,নুনের বয়াম
থু’চি শিকিয়াত্
পাট হইছে কোষ্টা হামার
পুকুর হইছে ডিগি
বেড়া হইচে টাটি চাটি
ফোঁরায় হইছে বাগি!
চুলা হামার আকা বাহে
অম্পুরিয়া ভাষাত্
মুই একনা নেকিন্নাকচুং
ভাষা বাঁচের আশাত!
বাতি,ক হামা ন্যাম্পো কই
থুই বাঁশের গছাত,
তরকারি হইল আনাজ হামার
ভাতের হাঁড়ি মাচাত!
কান্না’ক হামা কান্দন কই
তোমার অত্তি কি?
লাঠিক হামা কই নাটি
বেটিই হইছে ঝি
ধীরে ধীরে কং বাহে
না যান ফের চলি
ছাওয়া মুই অম্পুরিয়া
যুগ হইলেও কলি!
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম :


























