কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কমপ্লিট শাটডাউনের সমর্থনে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জড়ো হয়।
পড়ুন>>রংপুরে ছাত্রলীগ থেকে পদত্যাগের হিড়িক
এসময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা সমন্বয়ক জামাদুস সানি জুয়েল, ইয়াকুব রহমান শ্রাবণ, তাসদিৎ ও হেদায়েতুন নাহার হিরা প্রমুখ।
এছাড়া উপজেলার বঙ্গসোনাহাট, জয়মনিরহাট ও বলদিয়া ইউনিয়নেও অনুরূপ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply