কুড়িগ্রামে রথযাত্রায় হাজরো পুণ্যার্থীর অংশ গ্রহণ
- আপডেট সময় : ০৮:২৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে রথযাত্রায় হাজরো পুণ্যার্থীর অংশ গ্রহণ
‘জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে’ এই মহিমা কীর্তন উচ্চারণের মধ্য দিয়ে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামে শুরু হলো ৯ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব।
রোববার (৭ জুলাই) বিকেলে জেলা শহরের হরিকেশ ইসকন মন্দির থেকে একটি সুসজ্জিত রথ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম পুরাতন পোস্ট অফিস পাড়ার জগন্নাথ নামহট্ট মন্দিরে সন্ধ্যায় গিয়ে শেষ হয়।
এতে জেলার ৯ উপজেলার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এর আগে সকালে বিশেষ পূজা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রথযাত্রা উৎসব কর্তৃপক্ষ জানায়, ৭ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ৯দিন ব্যাপী নানা আয়োজনে রথযাত্রা উৎসব পালিত হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। এসব আয়োজনের মধ্যে রয়েছে বৈদিক নাটক,বৈদিক নৃত্য, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, গীতা পাঠ,ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
রথযাত্রায় অংশ নিয়ে সুজন মোহন্ত বলেন, প্রতিবছর আমরা এই দিনটির অপেক্ষায় থাকি। রথযাত্রার রশি ধরতে পারলে মনে শান্তি লাগে।
আরেক পূণ্যার্থী শ্যামল দেবনাথ বলেন,প্রতি বছর আষাঢ় মাসের এই বিশেষ তিথিতে রথযাত্রা উৎসব হয়। ঈশ্বরের দর্শন পাওয়া ও রথের রশি টানা মুল লক্ষ্য।
রথযাত্রা উৎসবেন পুরোহিত শ্রীমান নিষ্কাম গৌর দাস ব্রহ্মচারী বলেন,এই বিশেষ তিথিতে ভগবান স্বয়ং রাজপথে নেমে আসেন ভক্তদের দর্শণ দিতে। পূণ্য তিথিতে জেলার বিভিন্ন স্থানের মানুষজন এতে অংশগ্রহন করছে।আমরা শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছি।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন,৯ দিন ব্যাপী রথযাত্রার উৎসব নির্বিঘ্নে সমপন্ন করতে আমাদের বিশেষ ফোর্স কাজ করছে,পাশাপাশি পুলিশের টহল রয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল-আসাদ মোহাম্মদ মাহ্ফুজল ইসলাম বলেন,সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা নির্ভীগ্নে পালনের জন্য আইন শ্রীঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে।


























