ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

লেবাননে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে

লেবাননে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

গাজা যুদ্ধের পাশাপাশি সীমান্তবর্তী লেবাননেও আগ্রাসন চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মূলত গাজার যোদ্ধাদের সহযোগিতা ও ইসরায়েলি সীমান্তে হামলার জেরে এমন পদক্ষেপ নিতে চাইছে নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে এমন পরিকল্পনায় তেলআবিবের পাশে থাকার কথা জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে লেবাননে হামলা হলে তার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই লেবাননের পাশে তুরস্ক থাকবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ ছাড়া বৈরুতকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানান তিনি।

এর আগে, বুধবার তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন করেছেন, তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতীম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানান এরদোয়ান।

এর আগে, মে মাসে হামাস যোদ্ধারা শুধু ফিলিস্তিনকেই নয় বরং তুরস্ককেও রক্ষা করছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানান, গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না বরং তারা তুরস্ক দখলের পথে এগিয়ে আসবে।

এরদোয়ান জানান, ইসরায়েল শুধু গাজায় বিজয়ী হয়ে থেমে যাবে এমনটা মনে করা যাবে না। যদি এখনই ইসরায়েলকে থামানো না যায়, তবে তারা আজ অথবা কাল আনাতোলিয়ার দিকে অগ্রসর হবে।

সম্প্রতি, তুরস্কের কাছাকাছি অবস্থান করা দেশ সাইপ্রাসে সামরিক মহড়া চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। সাইপ্রাস ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তিনি বলেন, ভূমধ্যসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি ইসরায়েলের আঞ্চলিক হঠকারিতায় নিজেকে জড়িয়ে ফেলছে। হাকান ফিদান বলেন, তুরস্ক যেহেতু এই অঞ্চলে অবস্থিত ফলে এই যুদ্ধ আঙ্কারাকেও স্পর্শ করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লেবাননে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আপডেট সময় : ০৭:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪