ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করতে বহুমাত্রিক পুলিশী নিরাপত্তা

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৩:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করতে বহুমাত্রিক পুলিশী নিরাপত্তা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করতে বহুমাত্রিক পুলিশী নিরাপত্তা

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো ও একযোগে তিনজন মোটরসাইকেলে দেখলেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিচ্ছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

এছাড়াও নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করতে ঈদের দিনে বেপরোয়া গতিতে বাইক চালানো, কাগজপত্র বিহীন বাইক চালানো ও উশৃংখল ও দলবদ্ধ ভাবে পিকআপ ভ্যানে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে ঘোরাফেরা করায় যথাযথ আইনী ব্যবস্থা নিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।

জেলা পুলিশ জানায়, পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার সকল শ্রেণী পেশার মানুষেরা যেনো নিরাপদে পরিবারসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহন করেছে।

ঈদ পূর্ববর্তী ১০ দিন আগে থেকে সড়ক দুর্ঘটনা রোধে ও বিভিন্ন সচেতনতামূলক ট্রাফিক অ্যাওয়ারনেস প্রমোশন ক্যাম্পেইন করা হয়েছে। এছাড়াও পশুর হাটে নিরাপত্তা ও জনসচেতনামূলক বিভিন্ন লিফলেট বিতরনসহ ফেসবুক পডকাস্ট ও মাইকিংয়ের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

অপর দিকে পবিত্র ঈদ-উল-আযহার দিন কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় ঈদের জামাতের নিরাপত্তাসহ বিশেষ বিশেষ স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যবৃন্দ।

পড়ুন>>কুড়িগ্রামে কচুক্ষেতে মিললো কীটনাশক ব্যবসায়ীর গলা কাটা লাশ

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন বলেন, পূর্বের ঈদ-উল ফিতরের ন্যায় এবারও ঈদুল আযহায় সারাদিন পুলিশ অব্যাহত ভাবে কাজ করেছে যাতে নাগরিকরা সুশৃঙ্খলভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারে, যাতে কেউ দুর্ঘটনার শিকার না হয়, যাতে কেউ মাদক গ্রহন না করে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করতে বহুমাত্রিক পুলিশী নিরাপত্তা

আপডেট সময় : ০৩:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪