ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া

পাইকগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খাইরুল ইসলাম
  • আপডেট সময় : ১০:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে নিজ দোকানঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাইকগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

খুলনার পাইকগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন নিহত। গুরুতর আহত একজন।

বুধবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার শিববাড়ি ব্রিজের দক্ষিণে স্মরণখালী মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ভ্যানচালক ইসমাইল গাজী, পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবেদুর রহমান গাজীর ছেলে রিয়াদ আবেদীন ও গড়ইখালী গ্রামের হারুন সরদারের ছেলে মাহবুবুর রহমান।

নিহতের স্বজনরা জানান, পাইকগাছা থেকে মোটরসাইকেলে করে রিয়াদ আবেদীন ও তার বন্ধু মাহবুর রহমান কয়রা জায়গীর মহল কলেজে ফরম ফিলআপ করতে যাচ্ছিলেন। এদিকে বিপরীত দিক থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যান কলেজ পড়ুয়া দুই ছাত্রীকে নিয়ে পাইকগাছায় আসছিল।

এ সময় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষ হয়। ভ্যানচালক ইসমাইল গাজী ঘটনাস্থলে মারা যান। পথচারীরা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ আবেদীন ও তার বন্ধু মাহবুর রহমান মারা যান।

পড়ুন>>রাণীশংকৈলে নিজ দোকানঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তবে আহত কলেজছাত্রী আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আলাউদ্দিনের মেয়ে তৃষা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ১০:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪