রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪
রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত ১১মে রাতে সখিনা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সখিনা উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী হটাৎপাড়া গ্রামের ভ্যান চালক সাইফুল ইসলামের স্ত্রী।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সাইফুল প্রতিদিনের ন্যায় সকালে বাড়ি থেকে ভ্যানগাড়ি নিয়ে চলে যায়।

বাড়ির অন্যান্য সদসরাও বিভিন্ন কাজে বাড়ির বাইরে ছিলো। বাড়িতে ছিলো শুধু সখিনা। সন্ধ্যায় স্বামী সাইফুল বাড়িতে এসে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজন এসে তাদের শয়নকক্ষের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। এ সময় ঘরের সরের সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় সখিনার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আরো বলেন, উদ্ধারকৃত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!