জলঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন্ধুমহলের অর্থ সহায়তা
- আপডেট সময় : ০৮:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
জলঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন্ধুমহলের অর্থ সহায়তা
নীলফামারীর জলঢাকা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা করেছে এসএসসি ব্যাচ ৯৫ এর স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধুমহল ফাউন্ডেশন”।
শুক্রবার বিকেলে উপজেলার শৌলমারী ইউনিয়নের ৭ নং ওয়াডের ক্ষতিগ্রস্ত ধীরেন্দ্রনাথ রায় বাঁকার হাতে এই অর্থ তুলে দেন বন্ধু মহল ফাউন্ডেশন পরিচালনা পর্ষদ এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহীদুজ্জামান শাহীদ, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, মোশফেকুর রহমান মিজু, জাহেদুল ইসলাম, নুর আমীন, ডা: আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।
জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ নীলফামারী জেলা জুড়ে, খাদ্য সামগ্রী, বস্ত্র, কম্বল, জটিল রোগী ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্ত অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করে চলেছে।

























