ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রাণী শংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:১৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ২৯৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নির্বাচন কমিশন কর্তৃক তফশিল ঘোষিত অনুযায়ী দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে ২০২৪ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হবে। আটটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে রাণীশংকৈল উপজেলা পরিষদ গঠিত।

গত বৃহস্পতিবার(২মে)ঠাকুরগাঁও জেলা প্রসাশকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সোলেমান আলী প্রার্থীদের হাতে তাদের নিজ নিজ পছন্দের প্রতীক তুলে দেন।

এ মময় প্রার্থীরা ছাড়াও বিভিন্ন সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, সরকারি কর্মকর্তা ও প্রার্থীদের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। রাণীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী ৩ টি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

প্রতীক বরাদ্দের মহূর্তে প্রার্থী ও কর্মী- সমর্থকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক পেয়েছেন আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের পেয়েছেন মোটরসাইকেল প্রতীক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব পেয়েছেন ঘোড়া প্রতীক।

ভাইস-চেয়ারম্যান পদে যারা প্রতীক পেয়েছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা পেয়েছেন (টিউবওয়েল) প্রতীক, উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কৃষক লীগের সভাপতি প্রধান শিক্ষক বাবর আলী পেয়েছেন (চশমা) প্রতীক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক,রমজান আলী, পেয়েছেন (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় পেয়েছেন (তালা) প্রতীক এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা, হযরত আলী পেয়েছেন (টিয়াপাখি) প্রতীক।

অপরদিকে সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, শেফালী বেগম (পদ্মফুল) প্রতীক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা বেগম পুতুল (কলস) প্রতীক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন (ফুটবল) প্রতীক ও সারমিন আক্তার পেয়েছেন (হাঁস) প্রতীক।

প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশ্য বলেন, এ উপজেলা পরিষদ নির্বাচন সহিংসতা ছাড়াই সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা যেন ভোট দিতে পারে সে ব্যাপারে প্রশাসন, সকল স্তরের জনগণ ও প্রার্থীদের সহযোগীতা কামনা করেন, প্রার্থীদের নির্বাচনী নীতিমালা, আচরণবিধি মেনে চলে নির্বাচনী প্রচারণা চালানোর পরামর্শ দেন।

তিনি আরো বলেন, আশা করছি কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে প্রার্থীরা তাদের প্রতীক পেয়ে এদিন বিকাল থেকেই নিজ উপজেলায় তাদের নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু করেছেন।

প্রসঙ্গত: রাণীশংকৈল নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩ শ ৯১ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটারের সংখা ৯৪ হাজার ২ শত ৮১ জন এবং মোট মহিলা ভোটারের সংখ্যা ৮৯ হাজার ১ শত ১০ জন। মোট ভোট কেন্দ্র ৬৬টি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে (মঙ্গলবার)।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আপডেট সময় : ০৮:১৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪