ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত স্পেন

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত স্পেন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত স্পেন

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে স্পেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী কয়েক মাসের মধ্যে এ স্বীকৃতি মিলতে পারে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সানচেজ বলেন, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক এই স্বীকৃতি আগামী জুলাই মাসের আগেই দেওয়া হবে। ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে অন্য দেশগুলোকে রাজি করানোর জন্য ইউরোপ সফরও শুরু করতে চলেছেন তিনি।

সংসদীয় বিতর্কের সময় সানচেজ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব স্বীকৃতি না দিলে তারা ফিলিস্তিনকে সাহায্য করতে পারে না। ইউরোপের ভূরাজনৈতিক স্বার্থেই আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সরকারের প্রস্তাব সংসদে সংখ্যাগরিষ্ঠদের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দেশটির প্রধান বিরোধী দলের এ প্রস্তাব সমর্থনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

দেশটির পপুরার পার্টির নেতা আলবার্তো নুনেজ বুধবার বলেন, তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করেন। তবে সানচেজ যে পদ্ধতিতে এগিয়ে চলেছেন তার সঙ্গে দ্বিমতের কথা জানিয়েছেন তিনি।

স্পেন সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানালেও এর আগে আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া একই ধরনের ইচ্ছার কথা জানিয়েছে।

আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শুক্রবার সানচেজ নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, পর্তুগাল এবং বেলজিয়ামের নেতাদের সঙ্গে আলোচনা এবং আরও দেশকে তার সঙ্গে যোগ দিতে রাজি করানোর চেষ্টায় যোগাযোগ শুরু করবেন।

এর আগে তিনি গত সপ্তাহে ফিলিস্তিন ও ইসরায়েলে টেকসই শান্তি অর্জনের উপায় নিয়ে আলোচনা করতে জর্ডান, সৌদি আরব এবং কাতারের নেতাদের সঙ্গে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফর করেছিলেন। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত স্পেন

আপডেট সময় : ০৪:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪