মান্দায় জোরপূর্বক জমি দখল ও বসতবাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় জোরপূর্বক জমি দখল ও বসতবাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

মান্দায় জোরপূর্বক জমি দখল ও বসতবাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ

মান্দা থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
মান্দায় জোরপূর্বক জমি দখল ও বসতবাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ

মান্দায় জোরপূর্বক জমি দখল ও বসতবাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ

নওগাঁর মান্দায় জোরপূর্বক জমি দখল ও বসতবাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে নওগাঁ মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের শিয়াটা গ্রামে, অভিযোগসূত্রে জানা যায় আব্দুল বাকী সোনার ও আব্দুল বারী সোনার, শহিদুল ইসলামের তফসিলে বর্ণিত সম্পত্তি সেখানে পৈত্রিক ওয়ারিশ সূত্রে জমি বের করে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু বিবাদী আব্দুল বারী ও আব্দুল বাকী সন্ত্রাসী কায়দায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে।

জমির মাপজোক ছাড়াই ঘর নির্মাণ কাজ শুরু করে দেয় এবং আমার বাড়ী যাতায়াত রাস্তা বন্ধ করে।

এ বিষয়ে বাদী শহিদুল ইসলাম বলেন , একই গ্রামের মোঃ হায়দার সোনারের ছেলে আব্দুল বারী ও বাকি সোনার, তারামসজিদ এবং ঈদগাহে যাতায়াতের রাস্তা বন্ধ করে এবং আমার পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া তফসিলে বর্ণিত জমি জোরপূর্বক দখল করে বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করেছে।

এতে আমরা বাধা-প্রদান করতে গেলে আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি প্রদান এবং আমার বসতবাড়িতে ভাঙচুর করে তারা।

এ বিষয়ে একাধিক এলাকাবাসীর কাছ থেকে জানতে চাইলে তারা বলেন , আব্দুল বাকি ও বারী আমাদের সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে ও শহিদুলের জায়গা জমি দখল করে ঘর নির্মাণ করছে তারা।

এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান অভিযোগ পেয়েছি পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!