ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ডিমলার সম্ভাব্য প্রার্থীরা

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৯:৩২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৪৯২ বার পড়া হয়েছে

উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ডিমলার সম্ভাব্য প্রার্থীরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ডিমলার সম্ভাব্য প্রার্থীরা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গনসংযোগে করছেন নীলফামারীর ডিমলা উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

আগামী ৮মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন। ১০টি ইউনিয়ন পরিষদ নিয়ে ডিমলা উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৯৭১ জন। তৃতীয় লিঙ্গের ১ জনসহ পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৭৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৫৯০ জন।

“ভোট আসলেই সাধারণ ভোটারদের অভিযোগের শেষ নেই। তাদের ভাষ্য, নির্বাচনের সময় ঘনিয়ে এলেই কেবল প্রার্থীদের আনাগোনা বেড়ে যায়। নির্বাচন চলে গেলে কোন প্রার্থী ভোটারদের আর খোঁজ খবর রাখেন না। তবে এবারের উপজেলা নির্বাচনে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের নির্বাচন হবে বলে জানান সাধারণ ভোটাররা” ।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় সহ দোয়া ও সমর্থন কামনা করছেন।

প্রার্থীরা দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন ও বিভিন্ন হাট-বাজারে গিয়ে ভোটারদের হাতে লিফলেট বিতরন করে মন জয় করার চেষ্টা করছেন।

নিজেদের পরিচয় তুলে ধরার চেষ্টায় প্রার্থীদের আগাম প্রচারে সরব হয়ে উঠেছে উপজেলার শহর-গ্রাম সহ প্রত্যন্ত অঞ্চলগুলো।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিন্টু, যুবলীগের যুগ্ন আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদের সদস্য মো. ফেরদৌস পারভেজ, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপ-কর কমিশনার আব্দুর রহমান ও জেলা জামায়াতের ইসলামী নায়েবের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ।

ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব উত্তম কুমার রায়, বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা সাধারণ সম্পাদক (সাংবাদিক) হামিদার রহমান, মোফাক্কারুল ইসলাম পেলব (শিক্ষক), মো.আবু সাঈদ, মো. স্বপন মিয়া, মো. ছায়েদ আলী, এ্যাডভোকেট. সুজন চন্দ্র রায় ও জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা মহিলা লীগ সভানেত্রী পারুল বেগম, উপজেলা তাঁতী লীগের সভানেত্রী জাহানারা বেগম ও জামায়াতে ইসলামী সমর্থিত সাবিনা ইয়াসমিন।

এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় প্রার্থী, কর্মী-সমর্থকরা ও তাদের পছন্দের প্রার্থীর জন্য দোয়া চেয়ে উঠান বৈঠক, ইফতার পার্টি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান, গণসংযোগ, পথসভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব প্রচারণা চালাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের এখনো তফশিল ঘোষণা হয় নাই। তবে কে হবে ডিমলা উপজেলা পরিষদের পরবর্তী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তা নিয়ে শুরু হয়েছে সাধারণ ভোটারদের মাঝে চা-পানের দোকানে বসে চায়ের আড্ডায় আলোচনা-সমালোচনা ।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে ভোটাররা বিভিন্ন কারণে পছন্দের প্রার্থীর পক্ষে সরব হতে চান না। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ক্ষমতাসীন দল দলীয় প্রতীক না দেওয়ার আগাম ঘোষণা দেওয়ায় অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য আগাম প্রচাররা শুরু করেছেন।

যে কারণে এবারে উপজেলা পরিষদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক, যোগ হবে ভিন্ন মাত্রা এবং সর্বোচ্চ প্রতিযোগিতামূলক হওয়ার সম্ভাবনা । অধিকাংশ ভোটার চান দলমতের ঊর্ধ্বে সবচেয়ে ভালো প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী করতে।

তথ্য মতে, দেশে এখন ৬৪টি জেলায় ৪৯৫টি উপজেলা রয়েছে। এর মধ্যে চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদের ভোট গ্রহণের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন। ৪ঠা মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ই মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ই মে তৃতীয় ধাপে ১১১টি ও ২৫শে মে চতুর্থ ধাপে ৫২টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী সপ্তাহেই নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে পারেন বলে, জানা গেছে। তবে কোন উপজেলায় কখন নির্বাচন হবে তা আগেই ইসি তার নিজস্ব ওয়েব সাইটে প্রকাশিত করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ডিমলার সম্ভাব্য প্রার্থীরা

আপডেট সময় : ০৯:৩২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪