ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

তাহিরপুর সীমান্তে অবৈধ পথে ভারতের কয়লা আনতে আবারো দুই বাংলাদেশীর মৃত্যু

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

তাহিরপুর সীমান্তে অবৈধ পথে ভারতের কয়লা আনতে আবারো দুই বাংলাদেশীর মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর সীমান্তে অবৈধ পথে ভারতের কয়লা আনতে আবারো দুই বাংলাদেশীর মৃত্যু

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে চোরাই পথে কয়লা আনতে গিয়ে ফের দুই বাংলাদেশী যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগেও একই সীমান্তে গত ১৪ মার্চ কয়লা আনতে গিয়ে আরও এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গত(১৮ মার্চ সোমবার) সন্ধ্যার দিকে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ টেকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক স্কুল এন্ড কলেজ এর পিছনের কবরস্থান এলাকা সংলগ্ন ভারত সীমান্তের কয়লার কোয়ারির ভেতর।

নিহত দুজন হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা নয়াপাড়া গ্রাামের সাহাব উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (২৪) ও রমজান আলীর ছেলে মুখলেস মিয়া(২৩)।

তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে চোরাই কয়লা আনতে গিয়ে  থামছে না বাংলাদেশীদের মৃত্যুর মিছিল। তবুও থেমে নেই সীমান্ত দিয়ে কয়লা চোরাচালান।

চোরাই কয়লা আনতে গত পাঁচ দিনের ব্যবধানে তিন বাংলাদেশী যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী উদাসীনতার কারণেই এইসব দূর্ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসীন্দারা ক্ষোভে ফেটে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে একটি কয়লা শ্রমিকের গ্রুপ টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকার ভারত সীমান্তে বাংলাদেশীর করা চোরাই কয়লার কোয়ারির ভেতরে প্রবেশ করে। কোয়ারীর ভিতর থেকে কয়লার বস্তা নিয়ে আসার সময় উপর থেকে হঠাৎ করে মাটি চাপা পড়ে নিহত দুই যুবকের উপর। পরে খবর পেয়ে রাত ৯টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন। তবে পৃথক এ দুই ঘটনায় টেকেরঘাট বিজিবির ক্যাম্প কমান্ডার কোনো মন্তব্য করতে রাজি হননি।

এলাকাবাসী জানান, স্থানীয় একটি প্রভাবশালী কয়লা চোরাকারবারি সিন্ডিকেট চক্রের সদস্যরা সীমান্তের হতদরিদ্র পরিবারের যুবকদের অতি লাভের প্ররোচনা দিয়ে উদ্বুদ্ধ করে। পরে চোরাকারবারিদের প্ররোচনায় পড়ে সীমান্তের হতদরিদ্র পরিবারের যুবকরা চোরাই পথ ব্যবহার করে ভারতে গিয়ে চোরাই কয়লা কোয়ারী থেকে কয়লা আনতে কোয়ারীতে প্রবেশ করে।

পরে ভারত সীমান্তে করা বাংলাদেশীদের ওইসব চোরাই কয়লার কোয়ারী থেকে কয়লা নিয়ে আসার সময় কখনো কোয়ারীর মাটি ও পাথর চাঁপায় এ-সব দূর্ঘটনার শিকার হচ্ছে বাংলাদেশীরা।

প্রতিনিয়ত এসব দূর্ঘটনায় বাংলাদেশী হতদরিদ্র শ্রমিকদের মৃত্যুর মিছিল বাড়লেও সীমান্তে চোরাচালান রোধে এপর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ চোখে পাড়েনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুর সীমান্তে অবৈধ পথে ভারতের কয়লা আনতে আবারো দুই বাংলাদেশীর মৃত্যু

আপডেট সময় : ০৮:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪